ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

গলাচিপায় বটি দিয়ে নিজ গলাকেটে আত্মহত্যা

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নে আবু বক্কর মুন্সী (৪৭)নামের এক ব্যক্তি নিজের গলায় কেটে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৬ টা ৩০ মিনিটের সময় ডাকুয়া শশুর বাড়িতে বসে নিজের গলাকেটে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোনিত কুমার গায়েন। মৃত ব্যক্তি একই উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া (সোমবারিয়া বাজার) এর আব্দুল মুন্সির ছেলে আবু বকর মুন্সি (৪৭)।

ঘটনা সূত্র জানা যায়,শ্বশুর বাড়ি ডাকুয়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় স্ত্রীর বড় ভাইয়ের বসতবাড়িতে কেউ না থাকার সুবাদে বটি দিয়ে নিজের গলায় আঘাত করে। পরবর্তীতে ওই বাসার দুটি বাচ্চা এসে তার হাতে বটি এবং গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং কিছুক্ষণ মধ্যে তিনি মারা যান।

মৃতের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মৃত আবু বকর (৪৭) মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন সময়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে। এবং গত ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসা শেষে তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে তাঁর সম্বন্ধী বাড়ি (স্ত্রীর বড়ভাই) বেড়াতে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন পাশের বাড়িতে গেলে তিনি ঘরে থাকা বটি দিয়ে নিজের গলায় আঘাত করে গুরুতর জখম করে।

মুমূর্ষু অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় যার নম্বর: ৭৩/২৩। গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

গলাচিপায় বটি দিয়ে নিজ গলাকেটে আত্মহত্যা

আপডেট সময় ১১:১৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩