ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ০৪:০০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রোকনুজ্জামান সরকার, সহকারী কমিশনার জনাব মোঃ আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ জনাব সাজ্জাদ হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মুকুল।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় একাডেমি ফুটবল কর্নার দল ৮-০ গোলে আলীনগর বেলাল স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। নকআউট পদ্ধতিতে দুইটি গ্রুপে এ খেলা চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

আপডেট সময় ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩