ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ডিএমপির পরবর্তী কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। শিগগিরই এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে স্টাফ রিপোর্টার,কে এই তথ্য নিশ্চিত হয়েছে।
পুলিশের এই চৌকস কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন।
ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সবকিছু ঠিকঠাক থাকলে এর আগেই আজকালের মধ্যে হাবিবকে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে।

খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে আসায় কে হচ্ছেন পরবর্তী কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগসহ সর্বত্র আগ্রহের বিষয় ছিল। কারণ পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে। তাছাড়া মেট্রোপলিটনগুলোর মধ্যে ডিএমপি কমিশনারের পদটিও অতি গুরুত্বপূর্ণ।

নতুন পুলিশ কমিশনারের তালিকায় হাবিব ছাড়াও আরেক চৌকস কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমানের নামও জোর আলোচনায় ছিল। বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে- ছিল এমন আলোচনাও। এছাড়া আরও অন্তত দুইজন কর্মকর্তা এই পদটি পেতে দৌড়ঝাপ দিয়েছিলেন বলে জানা গেছে। তবে হাবিবুর রহমানকে ঘিরেই ফাইল চূড়ান্ত করা হয়েছে।
এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয়। ক্রীড়া সংগঠক ছাড়াও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ডিএমপির পরবর্তী কমিশনার হাবিবুর রহমান

আপডেট সময় ১১:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩