ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নাটোরে বড়াইগ্রামে পিস্তল ও গুলিসহ সিরাজগঞ্জের ১জন গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বুলবুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন।

রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।

রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নাটোরে বড়াইগ্রামে পিস্তল ও গুলিসহ সিরাজগঞ্জের ১জন গ্রেফতার

আপডেট সময় ১১:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩