ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

জয়পুরহাটে ক্ষেতলালে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের মামলায় গ্রেফতার-১

জয়পুরহাট ক্ষেতলালে এক গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন এর ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে দুই জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি মামলা করেছেন। গত বুধবার রাতে পৌর এলাকার হেরাকুলা গ্রামে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ পৌর এলাকার হেরাকুলা গ্রামের মৃত রায়হান মন্ডলের ছেলে তুহিন মন্ডল এর স্ত্রী।

এ ঘটনায় আসামী দুজন হলেন, একই এলাকার মৃত একরাম এর ছেলে সাইফুল ইসলাম (৪২) এবং সাইফুল এর ছেলে শান্ত (২৪)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার হেরাকুলা গ্রামের তুহিন মন্ডল এবং একই এলাকার সাইফুল ইসলাম দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। কিছুদিন পূর্বে ভুক্তভোগী ওই গৃহবধূ এই মামলাল ১নং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা করেন সেই জের ধরে গত বুধবার রাত ১১ টার সময় ভুক্তভোগীর স্বামীর বাড়িতে এসে অভিযুক্ত সাইফুল ও তার ছেলে শান্ত মিলে ওই গৃহবধূকে বেধরক পেটাতে থাকে। বাড়ি ঘরের জিনিস পত্র ভাংচুর করে এবং এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ছুরি দিয়ে ওই গৃহবধূর মাথার চুল কেটে দেয়। পরে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী তুহিন মন্ডল বাদী হয়ে দু’জনকে আসামী করে ক্ষেতলাল থানায় মামলা করেন। থানা পুলিশ এ মামলার ২নং আসামী শান্তকে গ্রেফতার করেছে।

অমানবিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যেই একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

জয়পুরহাটে ক্ষেতলালে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের মামলায় গ্রেফতার-১

আপডেট সময় ০৬:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩