ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ইসলামপুরে বাতিঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জামালপুরের ইসলামপুরে তরুণদের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘বাতিঘর’ গ্রন্থ পাঠের প্রেরণা সৃষ্টির পাশাপাশি সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি, নাটক, চলচ্চিত্রসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

“আলোয় হৃদয় ভরি” মূলমন্ত্র নিয়ে বাঙালি সংস্কৃতির রূপ-রস-গন্ধ লালন করে ১২টি রঙিন বর্ষ পেরিয়ে ১৩তম বর্ষে পা রাখছে প্রিয় বাতিঘর। ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামপুর উপজেলার বাতিঘর কর্তৃপক্ষ।

বাউল কবি গগণ হরকরা রচিত
”আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশীয় বাদ্যযন্ত্র সহযোগে গান গেয়ে আলোর মিছিল সম্পন্ন করেছে স্থানীয় শিল্পী ও বাতিঘরের সদস্যবৃন্দ।

বুধবার(১৩সেপ্টেম্বর) বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আসমা খাতুন চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫০০ শিশু কিশোর অংশগ্রহণ করে আনন্দিত হয়েছে বলে জানা গেছে।বাঙালি সংস্কৃতি বিকাশে ব্রতি “বাতিঘর” সকল আয়োজন উৎসর্গ করেছে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাঙালির স্মৃতির উদ্দেশ্যে।

সন্ধ্যায় সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ইসলামপুরে বাতিঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩