ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারিপুরের ডাসারে নিষিদ্ব চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

জানা যায়, গতকাল সন্ধ্যার একটু আগে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকার বিলে অভিযান পরিচালনা করে এসমস্ত নিষিদ্ব জাল জব্দ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ ও উপজেলা মৎস কর্মকর্তা সন্দিপন মজুমদার যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল জব্দ করেন। এ সময় নিষিদ্ব এ জালের মালিক কাউকে পাওয়া যায়নি। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, নিষিদ্ব চায়না দুয়ারী জাল দিয়ে খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছ সহ জলজ প্রাণী বিলুপ্ত করা হচ্ছে। চায়না দুয়ারী কারেন্ট জালর চেয়ে ভয়ংকর। পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ব করেছে সরকার। তারই ধারাবাকিতায় মৎস অধিদপ্তরের কর্মকর্তাকে সাথে নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সমস্ত নিষিদ্ব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারিপুরের ডাসারে নিষিদ্ব চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৪:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩