ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মাতার দাফন সম্পন্ন

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুবের মাতা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সহধর্মিণী মরহুমা রাবেয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

১৩ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ঘটিকায় শহরের গৌরীপুর মহল্লায় মৈত্রীবাড়ি মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ উক্ত জানাজায় অংশগ্রহণ করায় ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ী মাঠ উপচে পড়ে। এসময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, মরহুমার ছেলে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

জানাজা শেষে তাকে পৌর এলাকার মীরগঞ্জ মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১২ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মাতার দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩