ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন না মিস্টার ডিপেন্ডেবল ‘মুশফিক’। মূলত নবাগত সন্তানের পাশে থাকতেই ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। যার কারণে শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবজাতক এবং তার মায়ের পাশে থাকার জন্যই মূলত বিসিবি থেকে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন মুশফিক। এরই মধ্যে সোমবার কন্যা সন্তানের জনক হন তিনি। আজ সকালে কলম্বো গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মুশফিকের। কিন্তু সকালে বিমানে না উঠে বরং ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তাতে সম্মতি জানিয়েছে বিসিবিও। তাই ভারতের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ

ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

আপডেট সময় ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩