ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগ মোকাবিলায় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগের সময় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত ও মানবিক আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা জরুরি। এতে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং পরবর্তী সময়ে পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে।
উদয়াঙ্কুর সেবা সংস্থার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকারের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয় ইউএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার আখতারুজ্জামান সওদাগর, ফুলবাড়ী সদর ৩ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মণ্ডল, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, মাসুদ রানা, আব্দুল মালেক, ইব্রাহিম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব সদস্যরা। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬