ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সুমন তালুকদারের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল্লাহ মাসুদ, এসআই (নিরস্ত্র) আব্বাস কবির, এএসআই (নিঃ) মহসিন আলম, এএসআই (নিঃ) তানজিদ, এএসআই (নিঃ) কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ধামঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোঃ আদু মিয়া ওরফে আদম (৩২), মোঃ সিয়াম (২০) ও মোঃ মহসিন (২১)কে আদালতে পাঠানো হলে মাদক সেবনের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া মোঃ সায়েম (২০), জামাল হোসেন (৪৫), মোঃ ইউসুফ (২০), মোঃ আবুল কালাম টিটু (৫১), মোঃ মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)কে বুধবার আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, ৯ জনকে মাদক সেবনের অভিযোগে আদালতে পাঠানো হচ্ছে এবং মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬