ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকে বিজয়ী করবে।

মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুর তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরু পর থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। এসময় সমাবেশ স্থলও এর আশে-পাশে এলাকা লোকে লোকারণ্য হয়। দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সমাবেশে জনতার ঢল নামে। জনতার স্লোগানে মুখরিত ছিল দাউদ কান্দি উপজেলা চত্বর।দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তিনি বলেন, বিএনপির দিন দিন ভয়ানক হয়ে ওঠছে। দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয়। তারা জলাতঙ্কে আক্রান্ত।

অগ্রগতি হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন । সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।

নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দি গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষা বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, বাংলাদেশ আওয়ামী সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি সালহে মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলাম পলাশ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ফরিক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

আপডেট সময় ১০:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩