চাঁপাইনবাবগঞ্জর সদরে ছিনতাই, চাঁদাবাজি ও মোবাইল চুরি চক্রের রাহিমুল ইসলাম রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পাসে রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাহিমুল ইসলাম রাহিম (২৫) পৌর এলাকার মসজিদপাড়ার সনুর ছেলে। এ সময় তার কাছ থেকে ক্ষুর, হেরোইন, গাঁজার কলকি জব্দ করেন। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্প র্যাব-৫ এর একটি কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং গ্যাং লিডার। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়।
এ ছাড়াও জানান, এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের উপর ভিত্তি করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীকে উল্লেখিত আলামত সহ আটক করা হয়। তার নামে পূর্বে একটি মামলা রয়েছে।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

























