ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বাউফল কেশবপুরে মেম্বার বাহিনীর ত্রাস তান্ডবে অতিষ্ঠ হয়ে ২০ পরিবার গৃহবন্দী

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুমিনপুর গ্রামের ইউপি সদস্য শাহ-জাহান বাহিনীর ত্রাস তান্ডবে অতিষ্ঠ হয়ে অন্তত ২০ টি পরিবার গৃহবন্দী হয়ে পরার সংবাদ পাওয়া গেছে।

অভিযোগকারীরা বলেন, শাহজাহান গাজী ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরপরই তার ত্রাস বাহিনীর বেপরোয়া কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বহু পরিবার। এর মধ্যে গত ৯’ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪ টার সময় শাহজাহান মেম্বার ও আফজাল গাজীর নেতৃত্বে সামসু গাজী, ফিরোজ, নেছার গাজী, রাসেদ গাজী সহ ২০-৩০ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাস বাহিনী দেশীয় অস্ত্র, রামদা,বগি দাও ও লাঠিসোটা নিয়ে দরিদ্র পরিবারের জমি দখল করতে গিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা শাহ হোসেন গাজী ও খবির আঁকন কে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর শুনে বাড়ি থেকে লোকজন ছুটে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দিলে দৌড় পালিয়ে গিয়ে প্রান রক্ষা করে। এসময় বেশ কয়েকজন নারীকে মারধর করে এবং পরনোর কাপড় চোপড় টেনে হিচরে লজ্জাশ্লীতাহানী ঘটায়। পরে হামলাকারীরা বাড়িতে ঢুকে ঘরের দরজা জানালা কুপিয়ে ভাংচুর করে এতে অসহায় পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা অভিযোগ করেন। শুধু তাই নয় মারধর করার পরে চিকিৎসা সেবা নিতে আসতে দেয়নি আহতদের তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ঘোষণা দেয়া হয়েছে রাস্তা ঘাটে বের হলেই মারধর করা হবে। রাতের বেলা বাড়ির আশেপাশে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয় এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়ে গৃহবন্দী হয়ে পরেছে অন্তত ২০ টি পরিবারের লোকজন। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরপরই এলাকায় গরু চুরি সহ অন্যান্য অপকর্ম বেড়ে গেছে বলে এলাকাবাসীর দাবি। এ বিষয়ে গৃহবন্দী পরিবার আইনগত ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এব্যাপারে অভিযুক্ত শাহজাহান গাজীর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বাউফল কেশবপুরে মেম্বার বাহিনীর ত্রাস তান্ডবে অতিষ্ঠ হয়ে ২০ পরিবার গৃহবন্দী

আপডেট সময় ০৬:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩