ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

জয়পুরহাটে জিন-ভূতের আঁচড়ে গৃহবধূর শ্লীলতাহানি, মসজিদের ইমাম আটক

জয়পুরহাট পাঁচবিবি উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক গৃহবধূ জিন-ভূতের আছর থেকে রক্ষা পেতে গ্রামের মসজিদের ইমামের কাছে ঝাড়-ফুঁ নিতে যান। এসময় ঘরের বাতি বন্ধ করে ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদি হয়ে থানায় মামলা করে।

আজ (১০ সেপ্টেম্বর)রবিবার মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম হলেন ,পাঁচবিবি উপজেলার কামার পাড়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ফরিদ উদ্দীন (৩৭)।

মামলার বিবরণে সূত্রে জানা গেছে যে, কিছুদিন থেকে রাতে ঘুমের মধ্যে ওই গৃহবধূ জিন-ভূতের আছর ও খারাপ স্বপ্ন দেখে ভয় পেতেন। এজন্য গ্রামের মসজিদের ইমাম ফরিদ উদ্দীনের স্মরণাপন্ন হলে ওই গৃহবধূকে নিয়ে ফরিদ উদ্দীনের ঘরে আসতে বলে।

ইমামের কথা মতো শনিবার সন্ধ্যার দিকে গৃহবধূকে নিয়ে তার মা ওই মসজিদের ইমামের ঘরে নিয়ে যায়। পরে গৃহবধূকে মেঝেতে বসতে বলে তার মা ও সঙ্গে থাকা ব্যাক্তিকে বাইর থেকে বোতলে পানি আনতে বলেন। এই সুযোগে মসজিদের ওই ইমাম ঘরে বাতি বন্ধ করে জিন ছাড়ার নামে গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে বাড়ি ফিরে ওই গৃহবধূ পরিবারের সবাইকে জানালে তার মা বাদী হয়ে থানায় মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করলে আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

জয়পুরহাটে জিন-ভূতের আঁচড়ে গৃহবধূর শ্লীলতাহানি, মসজিদের ইমাম আটক

আপডেট সময় ০৫:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩