ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টঙ্গীতে ৭৯ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

  • তানজিলা ইসলামঃ
  • আপডেট সময় ০৯:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৭০২ বার পড়া হয়েছে

গতকাল ৯ ই সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৯.৫৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন ফকির মার্কেট চন্ডিতলা রোড, বড় দেওড়া (জনৈক নুরুল ইসলাম এর বাড়ীর রুমের ভিতর) ধৃত আসামী লাবু হাওলাদার (৩৮) এর শয়ন কক্ষে, মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করাকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

তাৎক্ষনিকভাবে ১ জন মাদক ব্যবসায়ী লাবু হাওলাদার (৩৮) কে গ্রেফতার করা হয়। আসামীকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া সহযোগী আসামী ২। আশা (২৭) কে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরা বাসস্ট্যান্ড হতে ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।

আসামীদের দখল হইতে ৭৯ বোতল ওজন ৭ লিটার ৯০০ মি.লি ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ সংক্রান্ত টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৪, তারিখ-১০/০৯/২৩,ধারাঃ-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ১৪(গ)/৪১ রুজু করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ আলম এর সহিত কথা হলে তিনি বলেন, আমার থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

টঙ্গীতে ৭৯ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

আপডেট সময় ০৯:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩