ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সভায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বালতির পানি নিয়ে খেলতে না পারে। সে জন্য বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের সাঁতার শেখানো ও সকল বিষয়ে মায়েদের সচেতন থাকাসহ বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন বক্তারা।

লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন , লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মহসিন খাঁন, (ওসি) মাহবুবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারী মাস থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে পানিতে ডুবে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যার বাহিরেও অজ্ঞাত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৪:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩