ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লা বরুড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেলো মাদ্রাসা ছাত্রের লাশ

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুদিন পর এক মাদ্রারাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

উদ্ধার হওয়া লাশটি বরুড়া পৌরসভার পাঠান পাড়া এলাকার দুবাই প্রবাসী মো. মাসুদের ছেলে মো. ইব্রাহিম খলিলের (৭)। সে পাঠান পাড়া আল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ইব্রাহিম গত ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গত তিনদিন ধরে নিখোঁজের সন্ধান পেতে মাইকিং করেছে তার পরিবার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এগারো গ্রামের পরিত্যক্ত বাড়িটির মালিক মকবুল হোসেন বাড়িতে গিয়ে দেখতে পান নতুন মাটি। পরে প্রতিবেশীদের ডেকে নতুন মাটি দেখান তিনি। একপর্যায়ে মাটি সরালে বাচ্চার হাতের মতো দেখা গেলে বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানান। পওে পুলিশ এসে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

কুমিল্লা বরুড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেলো মাদ্রাসা ছাত্রের লাশ

আপডেট সময় ১১:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩