ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা পৃথক দুটি অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ব্রাহ্মণপাড়া উপজেলা ও কোতোয়ালি থানার পুলিশ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের জুনু মিয়ার ছেলে মো: স্বপন মিয়া (১৯) এবং কোতোয়ালি থানার সুবর্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে তারেকুল ইসলাম তুহিন (২০)।

গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এস আই নাসিম উল হক ইমরানের নেতৃত্বে অভিযানে ব্রাহ্মণপাড়া থানার বাগরা নোয়াপাড়া এলাকার শশীদল-নয়নপুরগামী সড়কের শাহজাহান মিয়ার বাড়ীর সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অন্যদিকে কোতোয়ালি থানার এস আই শেখ মফিজুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি, ৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান দুইটি পৃথক অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩