ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

গলাচিপায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পটুয়াখালী জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসন এবং সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার নির্দেশনা দেন। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে সকল ধরণের সহিংসতা বর্জনের আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

গলাচিপায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩