ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচারও

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ধোপাখোলা গ্রামের মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও মনিরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৮ মাস)।

স্থানীয় ইউপি সদস্য, মইনুর রহমান জানান, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চাচা আমিরুল ইসলাম তার ভাতিজা শিশু ইউসুফকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হন। আমিরুল শিশু ইউসুফকে ধোপাখোলা রেলওয়ে ব্রিজের ওপর বসিয়ে রেখে পাশের জলাশয়ে শামুক কুড়াতে নামেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন চলে আসে। আমিরুল ট্রেন আসতে দেখে ছুটে গিয়ে শিশু ইউসুফকে রক্ষা করার জন্য যায় কিন্তু এ সময় ইউসুফ ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে শিশু ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ইউসুফের মরদেহ হাসপাতালে এবং আমিরুলের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচারও

আপডেট সময় ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩