ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঘরে ফেরা হলো না নির্মাণ শ্রমিক শামিমের

নিহত শামিম গাইবান্ধার ফুলছুড়ি কালির বাজার এলাকার বাসিন্দা মো. রেজাউলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (৪ সেপ্টেম্বর) শহরের পিটিআই সড়কের নির্মাণাধীন কনকট টাওয়ারে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন মো. শামিম। সন্ধ্যায় নির্মাণাধীন ভবনের ময়লা ফেলতে কার্নিশের কাছে গেলে পা পিছলে নিচতলায় পড়ে যান। স্থানীয়রা রক্তাক্ত শামিমকে দেখে চিৎকার দিলে ওপর থেকে অন্য নির্মাণশ্রমিকরা নিচে নেমে আসেন। পরে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শামিমা নাসরিন বলেন, নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক শামিমকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প

ঘরে ফেরা হলো না নির্মাণ শ্রমিক শামিমের

আপডেট সময় ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩