ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মঠবাড়িয়ায় ভাগ্নী কে ধ’র্ষ’নের অভিযোগে পল্লী চিকিৎসক মামা গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় আপন ভাগ্নী কলেজ ছাত্রী (১৬) কে ধর্ষনের অভিযোগ উঠছে আপন মামা পল্লী চিকিৎসক নিজাম বিল্লাহ (৪৫) এর বিরুদ্ধে। ধর্ষনের ঘটনার দশদিন পর ওই ছাত্রীর মা সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ এনে ছোট ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে ওইদিন বিকেলেই পুলিশ পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে নিজামের মালিকানাধীন খাজা ডেন্টাল কেয়ার ও লিমু মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিজাম বিল্লাহ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের আবুল হাসেমের পুত্র।

পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ আগষ্ট’২৩ তারিখ শনিবার দুপুরে নিজাম বিল্লাহ ফোনে আপন ভাগ্নী কলেজ ছাত্রীকে জরুরী কাজের কথা আছে বলে সরকারী কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে তার চেম্বারে আসতে বলে। ওই ভাগ্নী চেম্বারে এলে একাকীত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে না বললেও সে তার মাকে জানায়। আপন মামা তার সন্মানহানী করেছে এ লজ্জায় সে গত কয়েকদিন ধরে বিষ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে ওই ছাত্রীর মা তার মেয়েকে নিয়ে আজ সোমবার থানায় গিয়ে ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভিকটিম ওই ছাত্রীর মা জানান, আমার লম্পট ভাই আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর সঠিক বিচার চাই। তিনি আরও বলেন, নিজামের দু’স্ত্রী থাকলেও সে একাধিক নারী গঠিত কেলেংকারীর সাথে জড়িত। তার ডাক্তারি চেম্বার থেকে মেয়েদের সন্মান নিয়ে ফিরে আসা কষ্টসাধ্য।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পরই এ ঘটনায় জড়িত নিজাম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ভিকটিম ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হবে এবং গ্রেপ্তারকৃত নিজাম বিল্লাহকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মঠবাড়িয়ায় ভাগ্নী কে ধ’র্ষ’নের অভিযোগে পল্লী চিকিৎসক মামা গ্রেফতার

আপডেট সময় ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩