ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জমা সংক্রান্ত মামলার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে নবাইদুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত, অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় আহতের ভাই শফিকুল ইসলাম ৩ সেপ্টেম্বর রবিবার পাঁচবিবি থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে। আহত নবাইদুল ঐ গ্রামের মৃত আকবর আলীর পুত্র।

সরেজমিন গিয়ে দেখা গিয়েছে, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর উপজেলার বহরমপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র নবাইদুল পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির পার্শ্বে বাহিরে বাঁশ ঝারের নিচে বসে গল্প করছিল। এমন সময় একই গ্রামের আব্দুল মালেকের পুত্র মাসুদ(৪৫) পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত ভাবে দা দিয়ে নবাইদুলের মাথার পিছনে কোপ মেরে দৌড়ে পালিয়ে যায়।

এতে নবাইদুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঐ দিনই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গত ২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ীতে আসার পর আবারও অবস্থার অবনতি হলে ৩ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সরেজমিনে তথ্য নিতে গেলে মাসুদের বাড়ি তালাবদ্ধ দেখা যায়। ফলে মাসুদ বা তার পরিবারের কারো সাথে কথা বলা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোন কারণ ছাড়াই ঘটনার দিন নবাইদুলের মাথায় দা দিয়ে কোপ দিয়েছে মাসুদ ইতিপূর্বে মাসুদ একাধিক ব্যক্তিকে মারপিট করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনসুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনে এলাকায় গিয়ে ছিলাম। ঘটনার বিস্তারিত শুনে রোগীকে চিকিৎসার দেওয়ার পরামর্শ দেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল আলম পিন্টুর নিকট জানতে চাইলে তিনি বলেন, এরকম ঘটনার বিষয়ে আমার জানা নেই।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩