ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

আজমিরীগঞ্জে ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি আতংকে সাধারণ মানুষ।

  • Ram Krishna
  • আপডেট সময় ০২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ফেইসবুক হলো সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। যা সামাজের অনেক উপকারে আসে। কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তির কারণে ফেসবুক এখন আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি। এই ফেইক আইডি খোলে অসাধু ব্যক্তিরা সামাজের সাধারণ মানুষের মনের মধ্যে আতংক সৃষ্টি করছে।

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ফেইক আইডির লোকেদের দ্বারা সাধারণ মানুষ নানাভাবে লাঞ্চিত ও হেনস্তার স্বীকার হচ্ছে। বিভিন্ন নামে আইডি খোলে গণ্যমান্য লোকের ছবি ব্যাবহার করে ফেইক আইডি চালাচ্ছে। এমনকি আর্টি ফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)- এর মাধ্যমে ছবি ইডিট করে আইডি গুলো থেকে অশ্লীল ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করে দাবি করা হচ্ছে মোটা অংকের টাকা।

এই নিয়ে ভূক্তভোগীরা আজমিরীগঞ্জ থানায় বেশ কয়েকটি জিডি করে। তারপর আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে জলসুখা বাজারে বিট পুলিশং মিটিং করে এই বিষয় নিয়ে আলোচনা করে কিছু কিছু আইডি নষ্ট করে দেওয়া হয় । কিন্তু অসাধু লোকজন ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সঙ্গে ফোনে ফেইক আইডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে হচ্ছে। এর সঠিক ব্যাবস্থা নেওয়ার জন্য ডিউটি অফিসারকে বলেছি।

ডিউটি অফিসার মোঃ তরিকুল হাসান হিমন জানান, সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে ফেইক আইডির কাগজগুলো দিয়ে মামলা করলে উক্ত মামলা আজমিরীগঞ্জ থানায় বিজ্ঞ আদালতে পাঠাবেন তারপর আদেশ ও ক্ষমতা পত্র দিয়ে সি. আই. ডি তে পাঠানোর পর সি. আই. ডি রিপোর্ট থানায় আসলে যদি সত্যতা পাওয়া যায় এর সঠিক ব্যাবস্থা নেওয়া যাবে। এ নিয়ে জনমনে আতংক বিরাজ করছে ও আলোচনা সমালোচনার ঝড় ও বইছে। প্রতিনিয়ত সম্মানহানীর ভয়ে থাকছে সাধারণ মানুষ। প্রশাসনও এই অসাধু ব্যাক্তিদের কিছুই করতে পারছে না। যেকোন সময় মান-সম্মানের ভয়ে আত্মহত্যার মতো দূর্ঘটনাও ঘটতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

আজমিরীগঞ্জে ফেইসবুক ফেইক আইডির ছড়াছড়ি আতংকে সাধারণ মানুষ।

আপডেট সময় ০২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩