ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

কুমিল্লায় ১৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ম্যাটস শিক্ষার্থীরা

ইন্টার্নশিপ বহাল, সংগতিপূর্ণ কারিকুলাম প্রণয়ন ও সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত রেখেছে কুমিল্লাসহ সারাদেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ আগস্ট)সকাল থেকে আন্দোলনের ১৫তম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী
কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন,১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেয়া হচ্ছে না। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাত থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও তারা চাকরি পাচ্ছেন না।
প্রতিষ্ঠানে তালা দিয়ে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন করতে রংপুরেও চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা। সারাদেশের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধীনে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) গঠন করলেও এক দশক ধরে এই পদে নিয়োগ বন্ধ করে রেখেছে সরকার। বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় উল্লেখ থাকলেও বাস্তবায়ন হয়নি এর কোনোটিই।

শিক্ষার্থীরা বলছেন, দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিপ্লোমা চিকিৎসকের বিকল্প নেই। তাই উচ্চশিক্ষার সুযোগ দেয়ার দাবি তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

কুমিল্লায় ১৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ম্যাটস শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩