ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

শাহজালালে প্রায় ৫৯ লাখ টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ,এদের মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে।

গ্রেফতারকৃত যাত্রীর নাম মো: নুরুল আলম (৪৫)। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সামসুল হকের পুত্র, এছাড়া সে একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।

আজ বুধবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক (ডিসি) সানজিদা শারমিন বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর ও কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি মহোদয়ের নির্দেশনায় এবং উপ-পরিচালক তত্বাবধানে ঢাকা বিমানবন্দর হয়ে বৈদেশিক মুদ্রা পাচারের একটি খবর আসে।

তখন ওই চালানটি আটকের জন্য বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্হান নেয় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা,এক পর্যায়ে বি-শিফটের কর্মকর্তারা দুবাইগামী ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটের যাত্রী মো: নুরুল আলমের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং তার পিছু লাগে।

সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৭) নম্বর উড়োজাহাজে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচিছল। তখন যাওয়ার প্রাক্কালে অভ্যন্তরীন টার্মিনাল ১ নং বোডিং ব্রিজ এলাকা থেকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়।

পরে তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী চালিয়ে তার ভেতর থেকে ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকার মুদ্রা পাওয়া যায়,যার মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে,বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অপরাধে যাত্রী নুরুল আলমকে আটক করা হয়।

এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের খান জানান, বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ঢাকা থেকে চট্রগ্রাম হয়ে দুবাই পাচার হওয়ার কথা ছিল,এর আগেই এটি আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এঘটনায় নুরুল আলম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হয়েছে এবং তাকে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

শাহজালালে প্রায় ৫৯ লাখ টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রী আটক

আপডেট সময় ১২:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩