ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

হাওরে নৌকাডুবি: এক জনের মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকা ডুবির ঘটনায় শাহ আলম (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের নাম শনাক্ত করেছেন নিহতের চাচাতো ভাই আব্দুল আলীম।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এবং সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মাটিয়াইন হাওরের বোয়ালমারা বিল এলাকা থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফয়েজ আহমেদ সুলতানকে উদ্ধারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই বন্ধু নিখোঁজ হন। রোববার (২৭ আগস্ট) বেলা ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই বন্ধু হলেন_ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ সুলতান (৪২), একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম মিয়া (৪২)। বাল্যকালের ও শিক্ষাজীবনের এই দুই বন্ধু একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতেন বলে জানা গেছে।

ফয়েজ ও শাহ আলম ইঞ্জিনচালিত একটি ছোট নৌকাযোগে উপজেলা সদরে আসেন প্রয়োজনীয় কাজে। ওইদিন বিকেলে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে আসামাত্র প্রচণ্ড ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউ উঠলে নৌকাডুবে নিখোঁজ হন তারা।

এদিকে, অদূরে থাকা অন্য একটি নৌকার মাঝি বিষয়টি দেখে স্থানীয়দের জানালে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

হাওরে নৌকাডুবি: এক জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩