ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুলিয়ারচরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের সাথে অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গণমাধ্যমকর্মীরা।

আজ সোমবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ভৈরব, কুলিয়ারচর ও বেলাবো উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীসহ কয়েকশ এলাকাবাসী অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহম্মেদ, সাংবাদিক এডভোকেট শাহ আলম, দিদার হোসেন পিন্টু, কায়সার হামিদ, শাহিন সুলতানা, মৌসুমী আক্তার, সোহানুর রহমান, এম এ হালিম,মোঃ ছাবির উদ্দিন রাজু ও নির্যাতিত সাংবাদিক মো. সবুজ মিয়া প্রমূখ।

এই সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক সবুজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন।

গত ২৬ আগস্ট শনিবার আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহ ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দৈনিক জাগো নিউজ প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়াকে ডেকে নেন। এই সময় জানতে চান ২৪ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার ছবি কেনো ভালোভাবে কাভারেজ হয়নি ?

এই অভিযোগ তুলেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই সবুজের দিকে তেড়ে যান কয়েকবার। কিন্তু উপস্থিত অন্যান্য নেতারা তাকে ঝাপটে ধরে সবুজকে রক্ষা করেন। এই দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে তিনি সবুজের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন।

পুরো ঘটনাটি সবুজের কাছে থাকা গোপন ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুলিয়ারচরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় ১১:০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩