ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নিউ পপুলার ডায়াগনস্টিক

বরগুনার তালতলীতে সিভিল সার্জন নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চলছে নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবটি। নিবন্ধন নবায়ন না থাকা ও নানা অব্যবস্থাপনার অভিযোগে বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে গত ২৬ আগস্ট উপজেলার নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবসহ ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের প্যাথলজির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। তবে এই নিদের্শকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবাধে চলছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম।

উপজেলার ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে বেশিরভাগ সময়েই চিকিৎসক থাকেন না। নেই প্রশিক্ষিত সেবিকা ও প্যাথলজিস্ট। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্ত, মলমূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন অদক্ষ কর্মীরা।

ফলে চিকিৎসাসেবা নিতে এসে গ্রামের সহজ-সরল মানুষ প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলায় ৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২টি ক্লিনিক ও ৩টি ডায়াগনস্টিক সেন্টার। সরকারি নীতিমালায় অন্যতম শর্ত হল নির্দিষ্ট শয্যাসংখ্যা, একটি প্যাথলজি বিভাগ, একটি তথ্য সেবাদান কেন্দ্র, অপেক্ষমাণ কক্ষ, নমুনা সংগ্রহের আলাদা কক্ষ, পৃথক পুরুষ ও নারী ওয়ার্ড, কেবিন। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি, কমপক্ষে তিনজন সেবিকা ও একজন টেকনোলজিস্ট থাকা বাধ্যতামূলক থাকলেও ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে সরকারি নীতিমালার বেশিরভাগ শর্তই মানছেন না ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। ক্লিনিকগুলোতে যোগ্যতা অনুযায়ী সেবিকা ও টেকনোলজিস্ট পাওয়া যায়নি। তবে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ভালো থাকায় প্যাথলজির কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়।
গত শনিবার ২৬ আগষ্ট বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের একটি টিম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় ৫টির ভেতরে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যাক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। গত কাল ২৭ তারিখে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি প্যাথলজিস্ট পরিক্ষার রিপোর্ট হাতে পাওয়া গেছে।আজকে ২৮ তারিখও তাদের ল্যাবটি খোলা রয়েছে।

এ ব্যাপারে নিউ পপুলারের মালিক আবুল হোসেন জোমাদ্দার বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। কাল রবিবার ছিলো বাজারের দিন আমি আমার নিজের দোকানে ছিলাম। এজন্য খোঁজখবর নিতে পারিনি।তবে আপনি শেয়ার মালিক হারুন অর রশিদের সাথে যোগাযোগ করেন।

শেয়ার মালিক হারুন অর রশিদ বলেন, বন্ধের এক দিন পরেই আমাদের চালুর অনুমতি দিছে। চালু করতে কে বলেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তোমরা(সাংবাদিক) নিউজ করো, যত পারো,এতে ছাড় দিও না মোটেও।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন,নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পরের দিনই চালু করেছে। এবিষয়ে আমি সিভিল সার্জনকে জানিয়েছি। চালু করার সুযোগ নেই কারণ তাদের ল্যাবটি খুব খারাপ অবস্থায় আছে। তারা আমাদের নিয়ম না মেনে আজকে মাইকিং করেছেন।

বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক বলেন, তালতলী উপজেলার ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে কিছু অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছি। সরকারি শর্তানুযায়ী লাইসেন্স নবায়ন, নির্দিষ্টসংখ্যক চিকিৎসক, সেবিকা না থাকায় প্যাথলজির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এখানে সরকারি বিধিমালার অধিকাংশ শর্তই মানা হয়নি। অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করলে তাদের নিবন্ধনের আবেদন বাতিলে সুপারিশ করা হবে মন্ত্রনালয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নিউ পপুলার ডায়াগনস্টিক

আপডেট সময় ০৩:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩