ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

হাওরে নৌকাডুবি: নিখোঁজ ২ বন্ধু

ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই বন্ধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার (২৭ আগস্ট) বেলা ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই বন্ধু হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ সুলতান (৪২), একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম মিয়া (৪২)। বাল্যকালের ও শিক্ষাজীবনের এই দুই বন্ধু একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ফয়েজ ও শাহ আলম ইঞ্জিনচালিত একটি ছোট নৌকাযোগে উপজেলা সদরে আসেন প্রয়োজনীয় কাজে। বিকেলে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে আসামাত্র প্রচণ্ড ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউ উঠলে নৌকাডুবে নিখোঁজ হন তারা।
এদিকে, অদূরে থাকা অন্য একটি নৌকার মাঝি বিষয়টি দেখে স্থানীয়দের জানালে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে এলাকাবাসীর সহায়তা নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

হাওরে নৌকাডুবি: নিখোঁজ ২ বন্ধু

আপডেট সময় ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩