ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শারীরিক প্রতিবন্ধকতা বাঁধা হতে পারেনি অসহায় সিয়ামের পড়াশোনার।

ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর মতিউর রহমান বেপারী বাড়ির শাহজাহান ও নাছিমা বেগমের ছেলে মো. নাসিম হোসেন।

মাতৃগর্ভ থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। তার দুটি পা জন্ম থেকেই অকেজো। সে নিজে নিজে চলতে পারেনা। অন্যের সহযোগিতা নিয়ে চলতে হয় সিয়ামের কিন্তু শারীরিক সমস্যা তার পড়াশোনায় বাঁধা হতে পারেনি। ছোটো বেলা থেকে ই সিয়াম অতন্ত্য মেধাবী।
সিয়ামের বাবা একজন গার্মেন্টস কর্মী। তার দুই মেয়ে ও এক ছেলে। এদের মধ্যে এক মেয়ে এবং সিয়াম শারীরিকভাবে প্রতিবন্ধী। তাদের সংসারে নুন আনতে পানতা পুরায় এমতাবস্থায় থেমে নেই সিয়ামের পড়াশোনা।

অধম্য সিয়াম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ধলীগৌরনগর ডিগ্রি কলেজ থেকে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ ৪.৫৬ অর্জন করে। বর্তমানে সিয়াম একই কলেজ থেকে এইচ এস সি
(ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করছে লালমোহন বালক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

সিয়ামের পরিবারের সাথে যোগাযোগ করা হলে সিয়ামের মা কান্না জড়িত কন্ঠে তার ছেলের অসহায়ত্বের কথা তুলে ধরেন দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধির কাছে। সিয়ামকে পরীক্ষা কেন্দ্রে আনতে তার মায়ের অনেক কষ্ট করতে হয়। সিয়ামকে কাদে করে তার বহন করে তার মা।

সিয়ামের কলেজর অধ্যক্ষ ও কেন্দ্র পরিদর্শক মো. আকবর হোসেন জানান, সিয়াম হোসেন তার কলেজের একজন নিয়মিত ছাত্র এবং সিয়াম অতন্ত্য মেধাবী ছাত্র। সিয়ামের শারীরিক প্রতিবন্ধকতার কারণে সিয়ামের পড়াশোনার যাবতীয় খরচ তার কলেজ থেকে বহন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শারীরিক প্রতিবন্ধকতা বাঁধা হতে পারেনি অসহায় সিয়ামের পড়াশোনার।

আপডেট সময় ০৮:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩