ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লার আদালতে মাদকের মামলায় দুজনকে ৭ বছরের কারাদণ্ড

অবৈধ ভারতীয় গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দু’জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

রোববার (২৭ আগস্ট) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- কক্সবাজার টেকনাফ উপজেলার জাহানিয়াপাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে মোঃ সৈয়দ আহাম্মদ ও কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণ পাড়ার আবদুল আলীমের ছেলে নাহিদ হাসান।

মামলার বিবরণে জানাযায়- ২০১৩ সালের ১৯ মে ডিএডি/সাইফুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পেরে ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা সীমান্ত এলাকা হইতে ক্রয় করিয়া বিক্রয় করার উদ্দেশ্যে জৈনক জহির এর বশত ঘরে রাখিয়া বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উপস্থিত হয়ে আসামি মোঃ সৈয়দ (৪৯) ও নাহিদ হাসান (১৮) কে জিজ্ঞাসাবাদে জব্দ কৃত গাঁজা বের করে দেয়।

এ বিষয়ে ঢাকা মোহাম্মদ পুর RAB-11, সিপিসি-০১ এর ডিএডি/ সাইফুর রহমান বাদী হয়ে ধৃত দুই আসামি সৈয়দ ও নাহিদ হাসান ও পলাতক দুই আসামি মোঃ জহির (৪৮) ও রানা (২২) কে আসামি করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারা বিধান মতে ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা রুজু করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মফজল আহমদ খান ঘটনার তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২৭ জুন বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১১৭)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৫ সালের ০৮ মার্চ আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিধানমতে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে মানীত ১২জন সাক্ষীর মধ্যে ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী অন্তে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্তক্রমে সাত বৎসরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামি মোঃ সোহেল রানা ও মোঃ জহিরুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আয়েশা বেগম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লার আদালতে মাদকের মামলায় দুজনকে ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩