ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সীতাকুণ্ডে পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশের প্রাণহানি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ জন পুলিশ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সকালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার তদন্ত ওসি আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।

ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

নিহত ব্যক্তিরা সকলেই সীতাকুণ্ড থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশের প্রাণহানি

আপডেট সময় ০৪:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩