ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মু্ন্সীগঞ্জে বিয়ের ২৬ দিনেই লাশ হলো তরুণী

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের মধ্য কলমায় শনিবার (২৬ আগষ্ট) বিকালে শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতুল ফেরদৌস ছোঁয়ামনি (১৮) নামের এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের ।

নিহত ওই গৃহবধূর ভাই মারুফ খান জানান, চলতি মাসের ১ তারিখে ছোয়ামনি একই গ্রামের প্রেমিক মুন্নার সঙ্গে পালিয়ে বিয়ে করে। পালিয়ে যাওয়ার কারণে অভিমান করে পরিবারের সদস্যরা ছোয়ামনির সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়।

গত সপ্তাহে তারা লোকমুখে জানতে পারেন শ্বশুরবাড়িতে ছোয়ামনিকে নির্যাতন করা হচ্ছে। শনিবার দপুর ১ টার দিকে ছোয়ামনি তার বাবাকে ফোন দিলেও কাজের ব্যস্ততায় তিনি ফোন ধরতে পারেননি। বিকেল তিনটার দিকে খবর আসে ছোয়ামনি আত্মহত্যা করেছে। মারুফ মনে করেন তার বোন আআত্মহত্যা করেনি, তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যায় গহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা রুজ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মরদেহ মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মু্ন্সীগঞ্জে বিয়ের ২৬ দিনেই লাশ হলো তরুণী

আপডেট সময় ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩