ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আচারি বিফ ভুনার রেসিপি

মাংস ভুনার সঙ্গে আচারি স্বাদ যোগ হলে সেই খাবারের আকর্ষণ যেন আরও বেড়ে যায়। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে এই পদ থাকলে জমে বেশ। খাবারের আচারি স্বাদ পছন্দ করেন অনেকে। আজ চলুন জেনে নেওয়া যাক আচারি বিফ তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

পাঁচফোড়ন- ১ চা চামচ

এলাচ- ২টি

দারুচিনি- ২ টুকরা

লবঙ্গ- ২ টা

তেজপাতা- ১ টা

শুকনা মরিচ- ৩ টা

পেঁয়াজ কুচি- ১ কাপ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

সরিষার তেল- ১/২ কাপ

ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ

আচের আচার- ১ টেবিল চামচ

আদা কুচি- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

গরুর মাংস ধুয়ে টুকরা করে নিন। রান্নার হাঁড়িতে সরিষার তেল দিন। গরম হলে তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারুচিনি, আদা-রসুন বাটা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। এরপর তাতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন। মসলা কষানো হলে তাতে মাংস দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ মাঝারি রাখুন। মাংস নেড়েচেড়ে তাতে এক কাপ গরম পানি দিয়ে দিন। লবণ দিন স্বাদমতো। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে তাতে  গরম মসলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর সামান্য আদা কুচি দিন। আরও ২-৩ মিনিট রান্না করুন। এবার এক চা চামচ আম বা জলপাইয়ের টক আচার মিশিয়ে দিতে পারেন। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আচারি বিফ ভুনার রেসিপি

আপডেট সময় ০১:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২