ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

কর্পোরেট জগৎ হলো উৎপাদনশীলতা, আকর্ষণীয় বেতন, রাগী বস এবং নানা ধরনের চ্যালেঞ্জের একটি সংমিশ্রণ। এই জগতে টিকে থাকার জন্য দৃঢ় সংকল্প ও প্রচণ্ড পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে যতদিন না আপনি এই ৯-৫টা কর্মজীবনকে বিদায় জানাচ্ছেন। কর্পোরেট চাকরি আমাদের অনেককিছু শেখায়। কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও কীভাবে নিজের চাকরি টিকিয়ে রাখা যায় তা আপনি এখান থেকেই শিখতে পারবেন। জেনে নিন কর্পোরেট চাকরিতে আপনার কোন বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ-

নেটওয়ার্কিং-এর বিকল্প নেই

কাজের বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি

কর্পোরেট জগতে টিকে থাকতে হলে আপনার প্রতিটি কাজে স্পষ্টতা ও স্বচ্ছতা থাকতে হবে। আপনি কী করতে চান এবং আপনার চাকরির নিয়মে কী রয়েছে সেসব বিষয়ে স্পষ্ট থাকুন। কোন কাজটি আপনি বেশি পছন্দ করেন এবং কোনটিতে দক্ষ তা জানান। সে অনুযায়ী পছন্দের কাজটি পেয়ে যেতে পারেন। সেইসঙ্গে যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ তাদের পরামর্শও নিন।

আপনার থেকেও স্মার্ট ব্যক্তি সেখানে থাকতে পারে

যদি ভেবে থাকেন আপনিই সবার মধ্যে স্পেশাল, তবে আপনার ধারণা ভুল। কর্মক্ষেত্রে আপনার চেয়েওবুদ্ধিমান এবং স্মার্ট অনেকে থাকতে পারেন। তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনার থেকে অনেক বেশি সুযোগ-সুবিধা পেতে পারে। তাই আপনার এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।

প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনুন

প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনবেন, তাতে সেগুলো যতই অযৌক্তিক হোক না কেন। মেনে চলুন কিংবা না চলুন, কান সব সময় খোলা রাখবেন। কার কোন পরামর্শ কখন কাজে লেগে যাবে তা হয়তো আপনি বুঝতেও পারবেন না। সবার পরামর্শ নিলেও সেই কাজ করবেন, যেটি আপনি করতে চান বা যেটি কার করতে আপনার মন সায় দিচ্ছে।

অন্যরা আপনার কথা ভাববে না

সবাই আপনাকে নিয়ে চিন্তা করছে এমন কল্পনার জগতে বসবাস করবেন না। কর্পোরেট দুনিয়ায় কারোই সময় নেই আপনার কাজ কিংবা আপনাকে নিয়ে ভাবার। হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ এখানকার বেশিরভাগ কর্মীই নিজেকে এবং সাফল্য নিয়ে ভাবতে থাকে।

অনেকবার প্র‌ত্যাখ্যাত হতে পারেন

এক্ষেত্রে আপনি অনেকবারই প্রত্যাখ্যানের মুখোমুখি হতে পারেন। অনেকবার আপনি চাকরির সুযোগ, পদোন্নতি কিংবা বোনাস থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু আপনাকে সহ্য ক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে সাফল্যের জন্য। কর্পোরেট জগতে প্রতিষ্ঠা ও সাফল্য পেতে এ ধরনের অভিজ্ঞতার জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০১:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২