ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নাটোর ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হাউজ বিল্ডিংয়ের হিসাবরক্ষক।

নাটোর গুরুদাসপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে মো.মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শিধুলি আড়মারি ব্রিজের সামনে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে স্বজনরা মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন। বর্তমানে ৪ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে তার। গুরুদাসপুর থানার তালবাড়িয়া গ্রামের বাসায় থাকেন মনিরুল।

তিনি আমানা হাউজ বিল্ডিংয়ের হিসাবরক্ষক। তার বাবার নাম দেলবার হোসেন। আহতের স্ত্রী জেসমিন আরা জানান, রাতের দিকে বনপাড়া থেকে বাসায় যাচ্ছিলেন মনিরুল। ওই সময় একটি মোটর সাইকেলে তিনজন যুবক এসে তার কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দেয়ায় ছিনতাইকারীরা মনিরুলের শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। জেসমিন আরও জানান, আহত মনিরুল তার মোটরসাইকেল লক করে চাবি জঙ্গলে ফেলে দেয়।

এতে ছিনতাইকারিরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দ্বারা ৬টি আঘাত করে। আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। রাজশাহী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপ পরিদর্শক) মুকুল শেখ জানান, নাটোর থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে রামেকে। ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মুকুল আরও জানান, ওই ব্যক্তির মাজার নিচের অংশে ৬টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রামেকের ৪ নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক, মিনিমাম ৫ ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোর ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হাউজ বিল্ডিংয়ের হিসাবরক্ষক।

আপডেট সময় ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩