ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

জাফলং জিরো পয়েন্টে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৫০ জনের একটি গ্রুপ শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ গ্রুপের অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে রমিজ স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যায়।

রমিজ উদ্দিনের সাথে আসা লুৎফুর উদ্দিন জানান, রমিজসহ গ্রুপের অন্যান্যরা গোসল করার জন্য পানিতে নামলে স্রোতের টানে রমিজ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রমিজ উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসে সহযোগিতা নেওয়া হবে জনিয়ে তিনি আরও বলেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পানিতে না নামার জন্য একাধিক সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও তা আমলে না নিয়েই অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে নদীর পানিতে গোসল করতে নামে। এতে করেই বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনাগুলো ঘটে থাকে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাফলং জিরো পয়েন্টে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

আপডেট সময় ১১:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩