ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা।

আগামী ২৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এইবারও রাজশাহী মহানগরীর ৮ (আট) টি পরীক্ষা কেন্দ্রে আলিম ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞাজারী করেছে রাজশাহী মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালীন সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রসমূহ হলো, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী, নওহাটা ছালেহিয়া দারুচ্ছান্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, আইন মহাবিদ্যালয়, রাজশাহী, লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজপাড়া, রাজশাহী, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাপাশিয়া, কাটাখালী, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, পবা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা।

আপডেট সময় ১১:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩