ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক সম্রাজ্ঞী লাবনী যাত্রাবাড়ি থেকে আটক

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ মাদক সম্রাজ্ঞী লাবনীকে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোছাঃ লাবনী বেগম (৩৮)। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মো : রবিউল ইসলাম মালিথার কন্যা। দীর্ঘ প্রায় ১১ বছর পলাতক ছিল লাবনী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪ টির অধিক মাদক মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল বুধবার রাতে যাত্রাবাড়ি থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোছাঃ লাবনী বেগম (৩৮)কে আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ লাবনী বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিগত ২০১২ সালের ১০ মার্চ মাদক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় লাবনী। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঝিনাইদাহ সদর থানায় মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামী লাবনী বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়।

সিনিয়র এএসপি শিহাব করিম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোছাঃ লাবনী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

তিনি জানান, গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী লাবনী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে জীবনযাপন করে আসছিল। র‌্যাব-২ এর এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ঝিনাইদাহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক সম্রাজ্ঞী লাবনী যাত্রাবাড়ি থেকে আটক

আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩