ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ইলিশের দাম কমলেও আসেনি সাধারণ ক্রেতার নাগালে

তবে তাতেও খুব একটা স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের মনে। কারণ ইলিশের দাম কমলেও আসেনি তাদের নাগালের মধ্যে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ ৬০০ টাকা থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের আড়াইশ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার টাকায়, ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়।

৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়, ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়, ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়, এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকায়, এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় এবং দুই কেজি বা তার বেশি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।

দুই সপ্তাহ আগে এই একই বাজারে ছোট আকারের ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ টাকা, ৪০০ গ্রাম ওজনের মাছের কেজি এক হাজার থেকে এক হাজার ৫০ টাকা, ৫০০ গ্রাম ওজনের মাছের কেজি এক হাজার ২০০ টাকা, ৬০০ গ্রাম ওজনের মাছের কেজি দেড় হাজার টাকা, ৭০০ গ্রাম ওজনের মাছের কেজি এক হাজার ৬০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের মাছের কেজি এক হাজার ৭০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের মাছের কেজি এক হাজার ৮০০ টাকা, এক কেজি ওজনের মাছের কেজি ১ হাজার ৭৫০ থেকে এক হাজার ৯০০ টাকা, এক কেজি ১০০ গ্রাম ওজনের মাছের কেজি ১ হাজার ৮৫০ থেকে দুই হাজার ৩০০ টাকা, এক কেজি ২০০ ও ৩০০ গ্রাম ওজনের মাছের কেজি আড়াই হাজার টাকা, দেড় কেজি ওজনের মাছের কেজি দুই হাজার ৪০০ থেকে তিন হাজার টাকা এবং দুই কেজি ওজনের মাছের কেজি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছিল।

সাধারণত বাংলাদেশে বর্ষাকালে ইলিশের ভরা মৌসুম থাকে। তবে এবার সেসময় নদী ও সাগরে ইলিশ ধরা না পড়ায় দাম ছিল তুঙ্গে। এখন সেসব জায়গায় ব্যাপক ইলিশ ধরা পড়ছে। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনে বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমেছে কেজিতে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।

কারওয়ান বাজারের আল্লাহর দান ফিশারিজের বিক্রেতা মো. শুক্কুর আলী বলেন, সাগর ও নদী দুই জায়গায়ই জেলেরা ইলিশ পাচ্ছেন। তাই বাজারে চাহিদার তুলনায় ব্যাপক সরবরাহ আছে। দামও কমে এসেছে অনেকটা। আগামী সপ্তাহের মধ্যে দাম আরও কমতে পারে।

ফখরুল নামের আরেক মাছ বিক্রেতা বলেন, কেজিতে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ইলিশের দাম কমেছে। অনেক মাছ ধরা পড়ছে। দাম আরও কমবে এবং আগামী দুই মাস এই অবস্থা থাকবে। এ সময় মানুষ চাইলেই ইলিশ খেতে পারবে।

তবে ক্রেতারা বলছেন, ইলিশের দাম কিছুটা কমলেও এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ আহরণ হয়। তাই ইলিশের মৌসুমে দাম আরও কম হওয়া উচিত।

বেসরকারি চাকরিজীবী সবুজ খন্দকার বলেন, আগে ইলিশের মৌসুমে অন্তত ১৫-২০টি ইলিশ কেনা হতো। কিন্তু এখন দামের কারণে কিনতেই পারছি না। এখন দাম কমায় মাত্র দুইটি মাছ কিনেছি। তবে ইলিশের দাম আরও কমা উচিত। নইলে সাধারণ ক্রেতারা মন খুলে ইলিশ কিনতে পারবেন না। আগে ৬০০-৭০০ টাকায় প্রতি কেজি ইলিশ পাওয়া যেতো। এখনও সেই দাম হলে আমাদের জন্য ভালো হতো।

মোক্তার আহমেদ নামে এক ক্রেতা বলেন, ইলিশের দাম কমেছে ঠিকই। কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের মধ্যে আসেনি। দাম আরও কম হওয়া উচিত। তাহলে যদি আমাদের মতো সাধারণ ক্রেতারা ইলিশের স্বাদ নিতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইলিশের দাম কমলেও আসেনি সাধারণ ক্রেতার নাগালে

আপডেট সময় ০৬:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩