ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি কারাগারে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

বুধবার বেলা তিনটায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুরে কুমিল্লার সালমানপুর ছানিয়া পিকনিক স্পট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর র‌্যাবের ডিএডি মো. মোস্তাকিম বাদী হয়ে ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন।

২০১৫ সালের ৩০ জুন ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ১৯ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। পরে মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৯ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাঁকে ১২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আজ দুপুরে ইলিয়াস কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেন। এর পর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তারের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এর পর আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ইলিয়াসকে কারাগারের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।

ইলিয়াসের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামে।

২০১৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান তিনি। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও চলতি বছরের ৬ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি কারাগারে

আপডেট সময় ০৩:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩