র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন বৈরাগী ইউপি এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ আগষ্ট ২০২৩ তারিখ র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শিহাবুল ইসলাম (১৯), পিতা- মৃত সিরাজুল ইসলাম, এবং ২। মোঃ জায়েদ (১৯), পিতা- নবী হোসেন, উভয়ের সাং-দক্ষিণ গরুয়া পাড়া, থানা-আরোয়ারা, জেলা- চট্টট্টগ্রামদ্বয়’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আটককৃত আসামীদ্বয়কে তল্লাশীকালে ধৃত ১নং আসামী মোঃ শিহাবুল ইসলাম তার কোমড় থেকে নিজ হাতে বের করে দেয়ামতে ০১টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ আসামীদ্বয়’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।
এম ডি বাবুল, সি:বিশেষ প্রতিনিধি 




















