ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কেশবপুরে অজ্ঞানপার্টি চোর চক্রের ৫ সদস্য আটক

যশোর জেলার কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম শফি আহমেদ রিয়েলসহ একটি চৌকশ টিম কেশবপুর উপজেলা ও মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও চোর চক্রের ৫ সদস্যকে আটক করে।

এসময় ৫টি বাড়ীতে অচেতন করে চুরি সংঘটনের ঘটনার রহস্য উদঘাটন ও চোরাই আলামত এবং চুরি কাজে ব্যবহৃত চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্যরা স্বীকার করে কেশবপুর উপজেলার কোমরপুর বিল্লাল, জাহানপুর গ্রামের গোপীনাথ দাস ,বাগদাহ গ্রামের আবুল কালামের বাড়িসহ বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করে।

যশোর ডিবি পুলিশের কাছে এমন অভিযোগ আসলে তারা চোরচক্রকে ধরতে মাঠে নামে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে যশোর ডিবি পুলিশ অভিযান চালায়।

এসময় ডিবি পুলিশের হাতে আটক আসামিরা হচ্ছে: ১। যশোর জেলার অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে তরিকুল ইসলাম ২। কেশবপুর উপজেলার ভগতি নরেন্দ্রপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে জনি রহমান ৩। মনিরামপুর উপজেলা কাশিপুর গ্রামের মৃত আকাম সর্দারের ছেলে সাইদুর ৪। মনিরামপুর উপজেলার হালসা গ্রামের চান্দালী মোড়লের ছেলে ইসরাইল হোসেন ৫। কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন হোসেন।

আটক ৫ জনের স্বীকারোক্তি মতে, যশোর ডিবি পুলিশ এক ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপার অলংকার একটি ভ্যান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, ১২টি সাবান, ও চেতনা নাশক ওষুধ মিশ্রিত গুড়া উদ্ধার করে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কেশবপুরে অজ্ঞানপার্টি চোর চক্রের ৫ সদস্য আটক

আপডেট সময় ০১:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩