ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রাজশাহীতে কোর্ট হাজতখানায় আসামির মৃত্যু

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট হাজতখানায় মইনুল ইসলাম (২৩) নামের এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। হাজতখানা থেকে মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটে এই আসামিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মইনুলের বাড়ি আরএমপির এয়ারপোর্ট থানার পাকুড়িয়া উত্তরপাড়া এলাকায়। তার বাবার নাম মো. রফিক। মইনুলের মৃত্যুর সনদে লেখা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আসামি মইনুল একজন মাদকসেবী। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে পাকুড়িয়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়। কোর্ট হাজতখানা সুস্থ অবস্থায় আসামি গ্রহণ করেছি। তারপর কি হয়েছে তা তারা জানেন না।

আরএমপির কোর্ট হাজতখানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বুধবার জানান, দুপুর সাড়ে ১২টায় আসামিকে কোর্ট হাজতখানায় প্রবেশ করানো হয়। তাকে আদালতে তোলার প্রয়োজন হয়নি। বিকাল ৩টার দিকে বিদ্যুৎ চলে গেলে হাজতখানায় অসুস্থ হয়ে পড়েন আসামি। ৪টার দিকে দেখতে পেয়েই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ সদস্যদের দাবি, অতিরিক্ত গরমে স্ট্রোকে আক্রান্ত হয়ে আসামির মৃত্যু হয়েছে।

মইনুলের মৃত্যুর পর তার মৃত্যুসনদে চিকিৎসক লিখেছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার কয়েকটি আলামত উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা কবির।

মইনুলের মৃত্যুর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘মৃত্যুসনদে চিকিৎসক উল্লেখ করেছেন যে হৃদরোগে আসামির মৃত্যু হয়েছে। আমরাও এটুকুই জানি। এখন মরদেহ রামেকের মর্গে আাছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ স্পষ্ট করে আসবে। প্রতিবেদন পাবার পর সেটা বলতে পারব।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে কোর্ট হাজতখানায় আসামির মৃত্যু

আপডেট সময় ০৫:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩