ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ফরিদগঞ্জে এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে কলেজ পিয়নকে এক মাসের কারাদন্ড

ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে কলেজ পিয়নকে এক মাসের কারাদন্ড ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষা চলাকালিন অবস্থায় নকল সরবরাহের অপরাধে এক কলেজ পিয়নকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঘটনাটি ২২ আগস্ট (মঙ্গলবার) উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রের। উক্ত কলেজের অফিস সহকারী মো. আরিফ হোসেনকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার কাছ থেকে ২টি প্রশ্নের উত্তর সহ কয়েকটি নকল পাওয়া যায়। গুরুতর এই অপরাধের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়নকে এক মাসের কারাদন্ড দেন।

এ বিষয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনির চৌধুরী বলেন- ‘হ্যাঁ তাকে ১ মাসের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখ জনক।’

এ বিষয়ে কেন্দ্র সচিব মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন-‘ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইজের মাধ্যমে নকল সহ পিয়নকে সনাক্ত করেন এবং এক মাসের সাজা দেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাশের হার বেশী দেখানো জন্যে এ নকল সরবরাহের সাথে কোনো ভাবেই জড়িত নই।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন- ‘পরীক্ষা কেন্দ্র ভিজিট করা সময় প্রতিষ্ঠানের গেইটে সন্দেহ জনকভাবে কলেজ পিয়নকে জিজ্ঞাসাবাদ করি। পরে তার কাছে পরীক্ষার প্রশ্নের দু’টি উত্তরসহ নকল পাওয়া যায়। এ সময় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় তাকে এক মাসের সাজা দেওয়া হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ফরিদগঞ্জে এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে কলেজ পিয়নকে এক মাসের কারাদন্ড

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩