ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রাজধানীতে অনলাইন জুয়ার একাধিক অ্যাপের ডেভেলপার ও এডমিনসহ আটক-৩

মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন ভিত্তিক জুয়া অ্যাপস এর ডেভেলপার ও এডমিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর, দক্ষিনখান ও আশুলিয়া এলাকায় গতকাল সোমবার রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার এটিইউ পুলিশের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (অতিরিক্ত দায়িত্ব) পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এটিইউ পুলিশের মিডিয়া শাখার (এএসপি) ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার কানুদাসপাড়া এলাকার মো: আফজাল হোসেনের পুত্র মো: শরিফুল ইসলাম (২৩), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বাবুপুর গ্রামের আব্দুল সালামের পুত্র মো: সোলাইমান (২৩) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার পশ্চিমপাড়া আল্লাদী এলাকারব মৃত আসাব আলীর পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি দল গতকাল সোমবার রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তিন জুয়াড়ি শরিফুল ইসলাম ( ২৩), মো: সোলাইমান (২৩) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)কে আটক করতে সক্ষম হয়।

ওয়াহিদা পারভীন জানান, একটি জুয়ার অ্যাপ যার মাধ্যমে কয়েক হাজার ব্যক্তি একইসাথে অনলাইনে জুয়া খেলায় অংশগ্রহণ করতে পারে। এসকল অবৈধ অনলাইনভিত্তিক জুয়া খেলায় অংশগ্রহণ করে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।

এটিইউ পুলিশ জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক অনলাইন জুয়া প্লাটফর্মের এডমিন হিসেবে যুক্ত শরিফুল ইসলামকে প্রথমে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শরিফুলের দেয়া তথ্যমতে অপর এডমিন এবং ডেভেলপার মোঃ সোলাইমানকে আশুলিয়া থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দু’জনের দেয়া তথ্যমতে একাধিক জুয়া অ্যাপস তৈরি ও পরিচালনায় সহায়তাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং তাদেরকে মোহাম্মদ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এএসপি ওয়াহিদা পারভীন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে অনলাইন জুয়ার একাধিক অ্যাপের ডেভেলপার ও এডমিনসহ আটক-৩

আপডেট সময় ০৬:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩