ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত – ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাকবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের ত্রি বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন,নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।”নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

ফলে নারীরা এখন আর কোন কাজে পিছিয়ে নেই। আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরও স্মার্ট হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রনী ভূমিকা পালন করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। এসময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,জেলা যুব মহিলা লীগ সভাপতি ফারহানা সোমা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী,সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আগামী তিন বছরের জন্য মালেকা আক্তারকে সভাপতি ও সাবিনা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত – ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩