ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুমিল্লা দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭,নিহত ১

কুমিল্লার দেবিদ্বারে এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তারা সবাই একই পরিবারের সদস্য।

তকাল (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট-আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বারের হোসেনপুর আলুর কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত. মোস্তফা ফারুক মিয়ার ছেলে সাজ্জাদ শাওন (২৩)।

আহতরা হলেন, মৃত. মোস্তফা ফারুক এর স্ত্রী কুহিনূর বেগম (৫৫), তার মেয়ে ফারজানা আক্তার (২৩), ছোট ভাই মোশাররফ হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (৩৫), কন্যা শিশু আদিবা আক্তার (৩), নুসরাত আক্তার (৮), ছেলে সন্তান মোঃ মিফতাহুল (৫), ফতেহাবাদ গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ রব (১৯)। অজ্ঞাত সিএনজি চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত আঃ রব জানান, তাদের আত্মীয় স্বজনরা মিলে দেবিদ্বারে দাওয়াত খেয়ে আসার পথে হোসেনপুরে এসে মুখোমুখি সংঘর্ষ হলে তাদের সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে নিচে পড়ে যায়। ঘটনায় আহত শাওনকে হসপিটালে নেওয়ার পর মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজন ঢাকা পঙ্গু হাসপাতালে,দুইজন কুমেক হসপিটালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কুমিল্লা সিলেট- আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার শিকার এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুমিল্লা দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭,নিহত ১

আপডেট সময় ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩